পথ দিয়ে কে যায় গো চলে

Rabindranath Tagore

পথ দিয়ে কে যায় গো চলে
ডাক দিয়ে সে যায়।
আমারঘরে থাকাই দায়॥
পথের হাওয়ায় কী সুর বাজে,বাজে আমার বুকের মাঝে—
বাজে বেদনায়॥
পূর্ণিমাতে সাগর হতে ছুটে এল বান,
আমারলাগল প্রাণে টান।
আপন-মনে মেলে আঁখিআর কেন বা পড়ে থাকি
কিসের ভাবনায়॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).