পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে

Rabindranath Tagore

পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে,
আজতোমায় আমায় প্রাণের বঁধু মিলব গো এক সাথে॥
রচবে তোমার মুখের ছায়াচোখের জলে মধুর মায়া,
নীরব হয়ে তোমার পানে চাইব গো জোড় হাতে॥
এরা সবাই কী বলে গো লাগে না মন আর,
আমার হৃদয় ভেঙে দিলফাঁকতোমারকী মাধুরীর ভার!
বাহুর ঘেরে তুমি মোরেরাখবে না কি আড়াল করে,
তোমার আঁখি চাইবে না কি আমার বেদনাতে?।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).