প্রভু,তোমার বীণা যেমনি বাজে

Rabindranath Tagore

প্রভু,তোমার বীণা যেমনি বাজে
আঁধার-মাঝে
অমনি ফোটে তারা।
যেনসেই বীণাটি গভীর তানে
আমার প্রাণে
বাজে তেমনিধারা।
তখননূতন সৃষ্টি প্রকাশ হবে
কী গৌরবে
হৃদয়-অন্ধকারে।

তখনস্তরে স্তরে আলোকরাশি
উঠবে ভাসি
চিত্তগগনপারে।
তখনতোমারি সৌন্দর্যছবি,
ওগো কবি,
আমায় পড়বে আঁকা—
তখনবিস্ময়ের রবে না সীমা,
ওই মহিমা
আর যাবে না ঢাকা।
তখনতোমারি প্রসন্ন হাসি
পড়বে আসি
নবজীবন-’পরে।
তখনআনন্দ-অমৃতে তব
ধন্য হব
চিরদিনের তরে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).