প্রভু,তোমার বীণা যেমনি বাজে
প্রভু,তোমার বীণা যেমনি বাজে আঁধার-মাঝে অমনি ফোটে তারা। যেনসেই বীণাটি গভীর তানে আমার প্রাণে বাজে তেমনিধারা। তখননূতন সৃষ্টি প্রকাশ হবে কী গৌরবে হৃদয়-অন্ধকারে। তখনস্তরে স্তরে আলোকরাশি উঠবে ভাসি চিত্তগগনপারে। তখনতোমারি সৌন্দর্যছবি, ওগো কবি, আমায় পড়বে আঁকা— তখনবিস্ময়ের রবে না সীমা, ওই মহিমা আর যাবে না ঢাকা। তখনতোমারি প্রসন্ন হাসি পড়বে আসি নবজীবন-’পরে। তখনআনন্দ-অমৃতে তব ধন্য হব চিরদিনের তরে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).