প্রভু,তোমা লাগি আঁখি জাগে
প্রভু,তোমা লাগি আঁখি জাগে; দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে। ধুলাতে বসিয়া দ্বারেভিখারি হৃদয় হা রে তোমারি করুণা মাগে; কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে। আজি এ জগতমাঝেকত সুখে কত কাজে চলে গেল সবে আগে; সাথি নাই পাই তোমায় চাই, সেও মনে ভালো লাগে। চারি দিকে সুধা-ভরাব্যাকুল শ্যামল ধরা কাঁদায় রে অনুরাগে; দেখা নাই পাই ব্যথা পাই, সেও মনে ভালো লাগে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).