প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে
প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে মিলনমালার ডোর ছিঁড়িয়া ফেলে। পড়ে যা রহিল পিছে সব হয়ে গেল মিছে, বসে আছি দূর-পানে নয়ন মেলে। একে একে ধূলি হতে কুড়ায়ে মরি যে ফুল বিদায়পথে পড়িছে ঝরি। ভাবি নি রবে না লেশ সে দিনের অবশেষ— কাটিল ফাগুনবেলা কী খেলা খেলে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).