প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর
প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর— তুমি দেহো মোরে কথা, তুমি দেহো মোরে সুর— তুমি যদি থাক মনেবিকচ কমলাসনে, তুমি যদি কর প্রাণ তব প্রেমে পরিপুর, প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর॥ তুমি শোন যদি গান আমার সমুখে থাকি, সুধা যদি করে দান তোমার উদার আঁখি, তুমি যদি দুখ’পরেরাখ কর স্নেহভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করহ দূর, প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).