প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই
প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই নীড়বিরাগী হৃদয় আমার উধাও হল সেই॥ নীল অতলের কোথা থেকেউদাস তারে করল যে কে গোপনবাসী সেই উদাসীর ঠিক-ঠিকানা নেই॥ ‘সুপ্তিশয়ন আয় ছেড়ে আয়’ জাগে যে তার ভাষা, সে বলে ‘চল্ আছে যেথায় সাগরপারের বাসা’। দেশ-বিদেশের সকল ধারাসেইখানে হয় বাঁধনহারা কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতিসমুদ্রেই॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).