প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই

Rabindranath Tagore

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই
নীড়বিরাগী হৃদয় আমার উধাও হল সেই॥
নীল অতলের কোথা থেকেউদাস তারে করল যে কে
গোপনবাসী সেই উদাসীর ঠিক-ঠিকানা নেই॥
‘সুপ্তিশয়ন আয় ছেড়ে আয়’ জাগে যে তার ভাষা,
সে বলে ‘চল্‌ আছে যেথায় সাগরপারের বাসা’।
দেশ-বিদেশের সকল ধারাসেইখানে হয় বাঁধনহারা
কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতিসমুদ্রেই॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).