প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত
প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত। বিশ্বভুবনে নিরখি সতত সুন্দর তোমারে, চন্দ্র-সূর্য-কিরণে তোমার করুণ নয়নপাত॥ সুখসম্পদে করি হে পান তব প্রসাদবারি, দুখসঙ্কটে পরশ পাই তব মঙ্গলহাত॥ জীবনে জ্বালো অমর দীপ তব অনন্ত আশা, মরণ-অন্তে হউক তোমারি চরণে সুপ্রভাত॥ লহো লহো মম সব আনন্দ, সকল প্রীতি-গীতি— হৃদয়ে বাহিরে একমাত্র তুমি আমার নাথ॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).