প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন
প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন— দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন। ঘন ঘন দামিনী-ভুজঙ্গ-ক্ষত যামিনী, অম্বর করিছে অন্ধনয়নে অশ্র-বরিষন॥ ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস, আনন্দে জাগাও অন্তরে শকতি। অকুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত মহাভয়-মহাসনে অপরূপ মৃত্যুঞ্জয়রূপে ভয়হরণ॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).