পরবাসী, চলে এসো ঘরে
পরবাসী, চলে এসো ঘরে অনুকূল সমীরণ-ভরে। ওই দেখো কতবার হল খেয়া-পারাবার, সারিগান উঠিল অম্বরে। আকাশে আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ। মন যে দিল না সাড়া, তাই তুমি গৃহছাড়া নির্বাসিত বাহিরে অন্তরে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).