পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে,আ য়

Rabindranath Tagore

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে,আ য় আ য় আয়।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে,মরিহা য় হা য় হায়।

হাওয়ার নেশায় উঠল মেতেদিগ্‌বধূরা ধানের ক্ষেতে—
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে,মরিহা য়হা য়হায়।
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।
ঘরেতে আজ কে রবে গো,খোলোখোলো দুয়ার খোলো।
আলোর হাসি উঠল জেগেধানের শিষে শিশির লেগে—
ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে,মরিহা য়হা য়হায়।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).