পোহালো পোহালো বিভাবরী

Rabindranath Tagore

পোহালো পোহালো বিভাবরী,
পূর্বতোরণে শুনি বাঁশরি।
নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল,কম্পিত অংশুককেতন-অঞ্চল,
পল্লবে পল্লবে পাগল জাগলআলসলালস পাসরি॥
উদয়-অচলতল সাজিল নন্দন,গগনে গগনে বনে জাগিল বন্দন,
কনককিরণঘন শোভন স্যন্দন—নামিছে শারদসুন্দরী।
দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদলধ্বনিল শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল—
চলো রে চলো চলো তরুণযাত্রীদলতুলি নব মালতীমঞ্জরী।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).