পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে
পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে— আছেঅঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পূরে। সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই, ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই— বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে। হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে। বারে বারে চাইব না আর মিথ্যা টানে ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে। বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে, অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে। শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে হৃদয় আমার সহজ সুধায় দাও-না পূরে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).