পাতার ভেলা ভাসাই নীরে
পাতার ভেলা ভাসাই নীরে, পিছন-পানে চাই নে ফিরে॥ কর্ম আমার বোঝাই ফেলা,খেলা আমার চলার খেলা। হয় নি আমার আসন মেলা,ঘর বাঁধি নি স্রোতের তীরে॥ বাঁধন যখন বাঁধতে আসে ভাগ্য আমার তখন হাসে। ধুলা-ওড়া হাওয়ার ডাকেপথ যে টেনে লয় আমাকে— নতুন নতুন বাঁকে বাঁকে গান দিয়ে যাই ধরিত্রীরে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).