পাতার ভেলা ভাসাই নীরে

Rabindranath Tagore

পাতার ভেলা ভাসাই নীরে,
পিছন-পানে চাই নে ফিরে॥
কর্ম আমার বোঝাই ফেলা,খেলা আমার চলার খেলা।
হয় নি আমার আসন মেলা,ঘর বাঁধি নি স্রোতের তীরে॥
বাঁধন যখন বাঁধতে আসে
ভাগ্য আমার তখন হাসে।
ধুলা-ওড়া হাওয়ার ডাকেপথ যে টেনে লয় আমাকে—
নতুন নতুন বাঁকে বাঁকে গান দিয়ে যাই ধরিত্রীরে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).