পান্থপাখির রিক্ত কূলায় বনের গোপন ডালে
পান্থপাখির রিক্ত কূলায় বনের গোপন ডালে কান পেতে ওই তাকিয়ে আছে পাতার অন্তরালে। বাসায়-ফেরা ডানার শব্দ নিঃশেষে সব হল স্তব্ধ, সন্ধ্যাতারার জাগল মন্ত্র দিনের বিদায়-কালে। চন্দ্র দিল বোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর, বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর। সুপ্তিবিহীন শূন্যতা যে সারা প্রহর বক্ষে বাজে রাতের হাওয়ায় মর্মরিত বেণুশাখার ভালে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).