পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ
পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ— হেরো, পুষ্পবনে জাগে বিহঙ্গ॥ গগন মগন নন্দন-আলোক উল্লাসে, লোকে লোকে উঠে প্রাণতরঙ্গ॥ রুদ্ধ হৃদয়কক্ষে তিমিরে কেন আত্মসুখদুঃখে শয়ান— জাগো জাগো, চলো মঙ্গলপথে যাত্রীদলে মিলি লহো বিশ্বের সঙ্গ॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).