পাখি, তোর সুর ভুলিস নে
পাখি, তোর সুর ভুলিস নে— আমার প্রভাত হবে বৃথাজানিস কি তা। অরুণ-আলোর করুণ পরশগাছে গাছে লাগে, কাঁপনে তার তোরই যে সুর জাগে– তুই ভোরের আলোর মিতাজানিস কি তা। আমার জাগরণের মাঝে রাগিণী তোর মধুর বাজেজানিস কি তা। আমার রাতের স্বপনতলেপ্রভাতী তোর কী যে বলে নবীন প্রাণের গীতা জানিস কি তা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).