পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি
পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি— আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি। ডাক উঠেছে মেঘে মেঘে, অলস পাখা উঠল জেগে— লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি। আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে। যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে। গানের ভরা উঠল ভরে, চায় দিতে তাই উজাড় করে— নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).