পাগলিনী, তোর লাগি কী আমি করিব বল্
পাগলিনী, তোর লাগি কী আমি করিব বল্। কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল। আদরের ধন তুমি, আদরে রাখিব আমি— আদরিণী, তোর লাগি পেতেছি এ বক্ষস্থল। আয় তোরে বুকে রাখি– তুমি দেখো, আমি দেখি– শ্বাসে শ্বাস মিশাইব, আঁখিজলে আঁখিজল।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).