পাগলা হাওয়ার বাদল-দিনে

Rabindranath Tagore

পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।
চেনাশোনার কোন্ বাইরেযেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।
ঘরের মুখে আর কি রেকোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না—
দেয়াল যত সব গেল টুটে
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলাকোন্ বলরামের আমি চেলা,
আমারস্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে—
যতমাতাল জুটে।
যানা চাইবার তাই আজি চাই গো,
যানা পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরিঅসম্ভবের পায়ে মাথা কুটে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).