অয়ি,ভুবনমনোমোহিনী,মা
অয়ি,ভুবনমনোমোহিনী,মা, অয়িনির্মলসূর্যকরোজ্জল ধরণীজনকজননিজননী॥ নীলসিন্ধুজলধৌতচরণতল,অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল, অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী॥ প্রথম প্রভাত উদয় তব গগনে,প্রথম সামরব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বনভবনেজ্ঞানধর্ম কত কাব্যকাহিনী। চিরকল্যাণময়ী তুমি ধন্য,দেশবিদেশে বিতরিছ অন্ন— জাহ্নবীযমুনা বিগলিত করুণা পুণ্যপীযূষস্তন্যবাহিনী॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).