অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে

Rabindranath Tagore

অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে।
আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা।
চলিছে ছুটিয়া অশান্ত বায়,
ক্রন্দন কার তার গানে ধ্বনিছে—
করে কে সে বিরহী বিফল সাধনা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).