অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার

Rabindranath Tagore

অসীম সংসারে যার কেহ নাহি কাঁদিবার
সে কেন গো কাঁদিছে!
অশ্রুজল মুছিবার নাহি রে অঞ্চল যার
সেও কেন কাঁদিছে!
কেহ যার দুঃখগানশুনিতে পাতে না কান,
বিমুখ সে হয় যারে শুনাইতে চায়,
সে আর কিসের আশেরয়েছে সংসারপাশে—
জ্বলন্ত পরান বহে কিসের আশায়।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).