অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে

Rabindranath Tagore

অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে।
অমৃতভবন কোথা আছে তাহা কে জানে॥
হেরো আপন হৃদয়মাঝে ডুবিয়ে, একি শোভা!
অমৃতময় দেবতা সতত
বিরাজে এই মন্দিরে, এই সুধানিকেতনে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).