অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে

Rabindranath Tagore

অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে,
সে বীণা আজি উঠিল বাজি হৃদয়মাঝে॥
ভুবন আমার ভরিল সুরে,ভেদ ঘুচে যায় নিকটে দুরে,
সেই রাগিণী লেগেছে আমার সকল কাজে॥
হাতে-পাওয়ার চোখে-চাওয়ার সকল বাঁধন
গেল কেটে আজ, সফল হল সকল কাঁদন।
সুরের রসে হারিয়ে যাওয়াসেই তো দেখা, সেই তো পাওয়া—
বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).