ওঠো ওঠো রে— বিফলে প্রভাত বহে যায় যে

Rabindranath Tagore

ওঠো ওঠো রে— বিফলে প্রভাত বহে যায় যে।
মেলো আঁখি, জাগো জাগো,থেকো না রে অচেতন॥
সকলেই তাঁর কাজেধাইল জগতমাঝে,
জাগিল প্রভাতবায়ু,ভানু ধাইল আকাশপথে॥

একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু—
একে একে ফুলগুলি তাইফুটিয়া উঠিছে বনে ৷
শুন সে আহ্বানবাণী,চাহো সেই মুখপানে—
তাঁহার আশিস লয়ে
চলো রে যাই সবে তাঁর কাজে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).