ওরেশিকল, তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার
ওরেশিকল, তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার। তুমিআনন্দে, ভাই, রেখেছিলে ভেঙে অহঙ্কার। তোমায় নিয়ে ক’রে খেলা সুখে দুঃখে কাটল বেলা— অঙ্গ বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার। তোমার ’পরে করি নে রোষ, দোষ থাকে তো আমারি দোষ— ভয় যদি রয় আপন মনে তোমায় দেখি ভয়ঙ্কর। অন্ধকারে সারা রাতি ছিলে আমার সাথের সাথি, সেই দয়াটি স্মরি তোমায় করি নমস্কার।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).