ওরে,আগুন আমার ভাই

Rabindranath Tagore

ওরে,আগুন আমার ভাই,
আমিতোমারই জয় গাই।
তোমার ওইশিকল-ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই॥
তুমিদু হাত তুলে আকাশ-পানেযেতেছ আজ কিসের গানে,
একিআনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই॥
যেদিনভবের মেয়াদ ফুরোবে ভাই, আগল যাবে সরে—
সে দিনহাতের দড়ি, পায়ের বেড়ি, দিবি রে ছাই করে।
সে দিনআমার অঙ্গ তোমার অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে—
সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).