ওরে, তোরানেই বা কথা বললি
ওরে, তোরানেই বা কথা বললি, দাড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী॥ মরিস মিথ্যে ব’কে ঝ’কে,দেখে কেবল হাসে লোকে, নাহয়নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি॥ অন্তরে তোর আছে কী যেনেই রটালি নিজে নিজে, নাহয়বাদ্যগুলো বন্ধ রেখে চুপেচাপেই চললি॥ কাজ থাকে তো কবু গে না কাজ,লাজ থাকে তো ঘুচা গে লাজ, ওরে,কে যে তোরে কী বলেছে নেই বা তাতে টললি॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).