ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে
ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে। খোলা আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে। সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ, ঝ’রে প’ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ— সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকুলসিন্ধুতীরে। অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে, ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে। আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).