ওরে, কে রে এমন জাগায় তোকে?

Rabindranath Tagore

ওরে, কে রে এমন জাগায় তোকে?
ঘুম কেন নেই তোরই চোখে?

চেয়ে আছিস আপন-মনে— ওই যে দূরে গগন-কোণে
রাত্রি মেলে রাঙা নয়ন রুদ্রদেবের দীপ্তালোকে।
রক্তশতদলের সাজি
সাজিয়ে কেন রাখিস আজি?
কোন্ সাহসে একেবারে শিকল খুলে দিলি দ্বারে—
জোড়হাতে তুই ডাকিস কারে, প্রলয় যে তোর ঘরে ঢোকে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).