ওরে চিত্ররেখাভোরে বাঁধিল কে— বহু- পূর্বস্মৃতিসম হেরি ওকে
ওরে চিত্ররেখাভোরে বাঁধিল কে— বহু- পূর্বস্মৃতিসম হেরি ওকে। কার তুলিকা নিল মন্ত্রে জিনি এই মঞ্জুল রূপের নির্ঝরিণী— স্থির নির্ঝরিণী। যেন ফাল্গুন-উপবনে শুক্লরাতে দোলপূর্ণিমাতে এল ছন্দমুরতি কার নব-অশোকে। নৃত্যকলা যেন চিত্রে-লিখা কোন্ স্বর্গের মোহিনী-মরীচিকা। শরৎ-নীলাম্বরে তড়িৎলতা কোথা হারাইল চঞ্চলতা। হে স্তব্ধবাণী, কারে দিবে আনি নন্দনমন্দারমাল্যখানি— বরমাল্যখানি প্রিয়- বন্দনাগান-জাগানো রাতে শুভ দর্শন দিবে তুমি কাহার চোখে?
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).