ওর আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে
ওর আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে আজনবীন প্রাণের বসন্তে। পিছন-পানের বাঁধন হতে চল্ ছুটে আজ বন্যাস্রোতে, আপনাকে আজ দখিন-হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে। বাঁধন মত ছিন্ন করো আনন্দে আজনবীন প্রাণের বসন্তে। অকূল প্রাণের সাগর-তীরে ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে। যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড়্ অনন্তে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).