ওলো শেফালি, ওলো শেফালি
ওলো শেফালি, ওলো শেফালি, আমারসবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি। তারার বাণী আকাশ থেকেতোমার রূপে দিল এঁকে শ্যামল পাতায় থরে থরে আথর রুপালি। তোমারবুকের খসা গন্ধ-আঁচল রইল পাতা সে আমার গোপন কাননবীথির বিবশ বাতাশে। সারাটা দিন বাটে বাটেনানা কাজে দিবস কাটে, আমার সাঁঝে বাজে তোমার করুণ ভূপালি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).