ওকি সখা, মুছ আঁখি।আমার তরেও কাঁদিবে কি!

Rabindranath Tagore

ওকি সখা, মুছ আঁখি।আমার তরেও কাঁদিবে কি!
কে আমি বা! আমি অভাগিনী— আমি মরি তাহে দুখ কিবা।
পড়ে ছিনু চরণতলে— দলে গেছ, দেখ নি চেয়ে।
গেছ গেছ, ভালো ভালো— তাহে দুখ কিবা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).