ওকি সখা, কেন মোরে কর তিরস্কার
ওকি সখা, কেন মোরে কর তিরস্কার। একটু বসি বিরলেকাঁদিব যে মন খুলে তাতেও কী আমি বলো করিনু তোমার। মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়, একটু আদরের তরে ধরি নি তো পায়— তবে আর কেন, সখা, এমন বিরাগ-মাখা ভ্রূকুটি এ ভগ্নবুকে হানো বার বার জানি জানি এ কপাল ভেঙেছে যখন অশ্রুবারি পারিবে না গলাতে ও মন— পথের পথিকও যদি মোরে হেরি যায় কাঁদি তবুও অটল রবে হৃদয় তোমার।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).