ওকে কেন কাঁদালি।ও যে কেঁদে চলে যায়

Rabindranath Tagore

ওকে কেন কাঁদালি।ও যে কেঁদে চলে যায়—
ওর হাসিমুখ যে আর দেখা যাবে না।
শূন্যপ্রাণে চলে গেল,নয়নেতে অশ্রুজল—
এ জনমে আর ফিরে চাবে না।
দু দিনের এ বিদেশেকেন এল ভালোবেসে,
কেন নিয়ে গেল প্রাণে বেদনা।
হাসি খেলা ফুরালো রে, হাসিব আর কেমনে!
হাসিতে তার কান্নামুখ পড়ে যে মনে।
ডাক্ তারে একবার— কঠিন নহে প্রাণ তার!—
আর বুঝি তার সাড়া পাবে না।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).