ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে

Rabindranath Tagore

ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে।
ওয় পথ খোলে রে বিদায়রজনীতে।
গগনে তার মেঘদুয়ার কেঁপে বুকেরই ধন বুকেতে ছিল চেপে,
প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে—
এল যে ডাক ভোরের রাগিণীতে।
শীতল হোক বিমল হোক প্রাণ,
হৃদয়ে শোক রাখুক তার দান।
যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো, সে ফাঁক দিয়ে আসুক তবে আলো—
বিজনে বসি পূজাঞ্জলি ঢালো
শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).