ওই শুনি যেন চরণধ্বনি সে
ওই শুনি যেন চরণধ্বনি সে, শুনিআপন-মনে। বুঝি আমার মনোহরণ আসে গোপনে পাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, মালার গন্ধ এল যারে জানি স্বপনে। ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছেওই-যে— তারচলার পথের কাছেওই-যে। দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি, আশার হাওয়া লাগে ওইনিখিল গগনে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).