ওই শুনি যেন চরণধ্বনি সে

Rabindranath Tagore

ওই শুনি যেন চরণধ্বনি সে,
শুনিআপন-মনে।
বুঝি আমার মনোহরণ আসে গোপনে
পাবার আগে কিসের আভাস পাই,
চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো,
মালার গন্ধ এল যারে জানি স্বপনে।
ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছেওই-যে—
তারচলার পথের কাছেওই-যে।
দিগঙ্গনার অঙ্গনে যে আজি
ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,
আশার হাওয়া লাগে ওইনিখিল গগনে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).