ওই রে তরী দিল খুলে

Rabindranath Tagore

ওই রে তরী দিল খুলে।
তোর বোঝা কে নেবে তুলে?
সামনে যখন যাবি ওরেথাক্‌-না পিছন পিছে পড়ে—
পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে॥
ঘরের বোঝা টেনে টেনেপারের ঘাটে রাখলি এনে—
তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে।
ডাক্ রে আবার মাঝিরে ডাক্, বোঝা তোমার যাক ভেসে যাক—
জীবনখানি উজাড় করে সঁপে দে তার চরণমূলে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).