ওই পোহাইল তিমিররাতি
ওই পোহাইল তিমিররাতি। পূর্বগগনে দেখা দিল নব প্রভাতছটা, জীবনে-যৌবনে হৃদয়ে-বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি॥ কে পাঠালে এ শুভদিন নিদ্রা-মাঝে, মহা মহোল্লাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার সুখবারতা— তুমি চির সাথের সাথি॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).