ওই মালতীলতা দোলে

Rabindranath Tagore

ওই মালতীলতা দোলে
পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে।
মোর হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোলা—
মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চলে।
জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী—
কোন্ নিভৃত বাতায়নে।
সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন্ বিরহিণীর বাণীতোমারে কী যায় ব’লে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).