ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়
ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয়— চিত্তে আমার লাগল তোমার ছায়ায় উত্তরীয়। মেঘের মাঝে মৃদঙ তোমার বাজিয়ে দিলে কি ও, ওই তালেতে মাতিয়ে আমায় নাচিয়ে দিয়ো দিয়ো
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).