ওহেনবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন
ওহেনবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন। যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন। যতনে কত-কী আনি বেঁধেছিনু গৃহখানি, হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ। কত আশা ভালোবাসা গভীর হৃদয়তলে ঢেকে রেখেছিনু বুকে কত হাসি-অশ্রুজলে। একটি না কহি বাণী তুমি এলে মহারানী, কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).