ওগোশেফালিবনের মনের কামনা
ওগোশেফালিবনের মনের কামনা, কেনসুদূর গগনে গগনে আছমিলায়ে পবনে পবনে। কেনকিরণে কিরণে ঝলিয়া যাওশিশিরে শিশিরে গলিয়া। কেনচপল আলোতে ছায়াতে আছলুকায়ে আপন মায়াতে। তুমিমুরতি ধরিয়া চকিতে নামো-না, ওগোশেফালিবনের মনের কামনা। আজিমাঠে মাঠে চলো বিহরি, তৃণউঠুক শিহরি শিহরি। নামোতালপল্লববীজনে, নামোদলে ছায়াছবিসৃজনে। এসোসৌরভ ভরি আঁচলে, আঁখিআঁকিয়া সুনীল কাজলে। মমচোখের সমুখে ক্ষণেক থামো-না, ওগোশেফালিবনের মনের কামনা। ওগোসোনার স্বপন, সাধের সাধনা, কতআকুল হাসি ও রোদনে, রাতেদিবসে স্বপনে বোধনে, জ্বালিজোনাকি প্রদীপমালিকা, ভরিনিশীথতিমিরথালিকা, প্রাতেকুসুমের সাজি সাজায়ে, সাঁজেঝিল্লি-ঝাঁঝর বাজায়ে, কতকরেছে তোমার স্তুতি-আরাধনা, ওগোসোনার স্বপন, সাধের সাধনা। ওইবসেছ শুভ আসনে আজিনিখিলের সম্ভাষণে। আহাশ্বেতচন্দনতিলকে আজিতোমারে সাজায়ে দিল কে। আহাবরিল তোমারে কে আজি তারদুঃখশয়ন তেয়াজি— তুমিঘুচালে কাহার বিরহকাঁদনা, ওগোসোনার স্বপন, সাধের সাধনা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).