ওগো,পথের সাথি, নমি বারম্বার
ওগো,পথের সাথি, নমি বারম্বার। পথিকজনের লহোলহো নমস্কার॥ ওগো বিদায়, ওগো ক্ষতি,ওগো দিনশেষের পতি, ভাঙা বাসার লহো নমস্কার॥ ওগো নব প্রভাতজ্যোতি,ওগো চিরদিনের গতি, নব আশার লহো নমস্কার। জীবনরথের হে সারথি,আমি নিত্য পথের পথী, পথে চলার লহোলহোলহো নমস্কার॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).